বুধবার, জুন ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

কর্ণফুলীতে ‘ডেভিল হান্ট’-এ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় বিশেষ অভিযানে আরশাদুন নূর সিফাত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। রোববার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জামালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত সিফাত ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সংগঠক এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। তিনি শিকলবাহা জামালপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান নূরীর ছেলে।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করে সিফাতকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

ওসি আরও জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মূল লক্ষ্য হলো অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সমাজবিরোধী ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী ব্যক্তিদের আইনের আওতায় আনা। এই অভিযানে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সিফাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।