চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রতি বছরের মতো এবারও সিএনজি চালক শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে কর্ণফুলী থানা অটোরিকশা, অটো টেম্পু ও চার স্ট্রোক শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং ৮৮৮২)। শনিবার (২২ মার্চ) রাত ১০টার দিকে সমিতির নিজস্ব কার্যালয়ে এ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার ওসি (তদন্ত) শাফিউল ইসলাম পাটোয়ারী, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামী আমীর মনির আবছার চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, উপজেলা বি এন পির সদস্য এজাবত উল্লাহ,চরলক্ষ্যা বি এন পির সভাপতি এ টি এম হানিফ,সাধারণ সম্পাদক মনির উদ্দিন মুন্সি,জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল,ইউনিয়ন বি এন পির সিনিয়র যুগ্ম সম্পাদক এম এন আক্তার মাহমুদ,উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার,শ্রমিক দলের সভাপতি তৈয়বুর আলম আঙ্গুর, সাধারণ সম্পাদক মনির উদ্দিন, চরলক্ষ্যা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মহাইমিনুল হক, সহ-সভাপতি শরীফ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোলায়মান, বুলবুল হোসেনসহ সমিতির কার্যনির্বাহী সদস্যগণ।
অনুষ্ঠানে সমিতির ১৩১৫ জন সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে মোহাম্মদ হোসেন বলেন, “প্রতিবছরই আমাদের সমিতির পক্ষ থেকে চালকদের জন্য ঈদ উপহার বিতরণ করা হয়। এটি শুধু উপহার নয়, বরং আমাদের পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। সিএনজি চালকরা সারাদিন রাস্তায় পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, তাদের কষ্টের কথা আমরা বুঝি। তাই ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই উদ্যোগ শ্রমিকদের মাঝে সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধি করবে।” সমিতির অন্যান্য নেতৃবৃন্দও শ্রমিকদের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সিএনজি চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় এবং আগামীতেও এ ধরণের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন সমিতির নেতারা।