বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় মাঠে এই মাহফিল আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির উদ্দিন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস. এম মামুন মিয়া এবং প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এস. এম. ফোরকান।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি এস. এম মামুন মিয়া বলেন, "দীর্ঘ ১৬ বছর ধরে আমরা আওয়ামী সরকারের দমন-নিপীড়নের শিকার। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, পিতাকে সন্তানের স্নেহ থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু অবশেষে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।"
[caption id="attachment_794" align="alignnone" width="300"]
ইফতার মাহফিলে অংশ নেয়া নেতাকর্মীরা[/caption]
তিনি আরও বলেন, "আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কিন্তু ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বিএনপিকে জনগণের রায়ে বিজয়ী করতে হবে।"
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ ওসমান, যুগ্ম আহবায়ক আব্দুল গফুর মেম্বার, উপজেলা বিএনপি'র সদস্য এজাবত উল্লাহ, সদস্য আবু তৈয়ব কনট্রাকটর, চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মনির উদ্দীন মুন্সী, জেলা যুবদলের সহ সভাপতি সালেহ জহুর, শিকলবাহা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আহমদ মেম্বার, চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নুরুল হক সাধু, সহ সভাপতি মোঃ হাশেম, আবুল হাশেম মিন্টু, মোঃ ইয়াকুব, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফারুক, সদস্য সচিব দিদারুল আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহেদুল ইসলাম শামিম, যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি তৈয়বুল আলম আংকুর মেম্বার, সাধারণ সম্পাদক মনির উদ্দীন, উপজেলা ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন মিশু, যুবদল নেতা মুরাদ, রাজু, বুলবুল, মহিউদ্দিন, নাজিম, মোঃ শফি, নুরুদ্দিন, ছাত্রদল নেতা জয়নাল আবেদীন ফয়সাল, নুরুল ইসলাম আসিফ, জাহেদুল ইসলাম, ইফতেখার হোসেন, ইমন, মিনহাজ, সাইদুল প্রমূখ।
ইফতারের পূর্ব মুহূর্তে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও দলের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় বিএনপি নেতাকর্মীরা দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসঙ্গে কাজ করার প্রতিজ্ঞা করেন।