চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন বিএনপির আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) উপজেলার জুলধা পাইপের ঘোড়া এলাকায় দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলী আব্বাসের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলধা জিয়া মেমোরিয়াল ক্লাবের সাবেক সভাপতি মোঃ সোলাইমান এবং সঞ্চালনা করেন জুলধা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন অর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মুহাম্মাদ ইসমাইল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মির্জা ইসমাইল, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল আবছার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক জি এম জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সচিব মুহাম্মাদ ইব্রাহিম, বড়উঠান বিএনপির নেতা গাজী শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন, জুলধা ছাত্রদলের সভাপতি শাফিউল হোসেন, চরলক্ষ্যা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন মুন্সি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল আল মামুন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বাহার।
এছাড়াও জুলধা বিএনপির নেতা আবদুর নুর, মুহাম্মাদ ওসমান, আবদুল মন্নান, শেখ মোহাম্মদ, সেলিম, ইসমাইল, মোঃ কামাল হোসেন, শাহ আলম, মোঃ শরীফ, আবু বক্কর, ছাত্রদল নেতা আবু জালাল, আজিজুর রহমান, ডাঃ সালাউদ্দিন উকিলসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার এবং দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।