বুধবার, জুন ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

সিএমপি’র বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী ২৮ জন আসামী গ্রেফতার

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিভিন্ন থানার বিশেষ অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে সন্দেহভাজন মোট ২৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ইংরেজি ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের ০০.০১ মিনিট থেকে ২৩.৫৯ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কোতোয়ালী থানার হাবিবুর রহমান (২৯), মোঃ সোহেল (২৪), সমির উদ্দিন (৩৪), চান্দগাঁও থানার মোঃ রাকিব (২৪), মোঃ রাজু (৩৫), বায়েজিদ বোস্তামী থানার মোঃ জাকির (২৮), আকবরশাহ থানার মোঃ শিপন (২৫), বাকলিয়া থানার মোঃ নুর হোসেন নুরু (৪৫), মোঃ শাখাওয়াত হোসেন, শিউলি ইয়াছিমিন (৪৬), হালিশহর থানার মোঃ আবুল হাসেম (৫৪), মোঃ সাইফুল ইসলাম (২৬), মোঃ সাইফুল ইসলাম (২৪), পাহাড়তলী থানার আবদুল আল মামুন (৩২), খুলশী থানার জাহাঙ্গীর আলম (৩৯), ডবলমুরিং থানার মোঃ আব্দুল মাসুদ (৪২), আলাউদ্দিন আলো (৩৫), মোঃ শাওন (২০), পতেঙ্গা থানার মোঃ মঞ্জু আলম (৪০), ইপিজেড থানার মোঃ আজাদ (৪৫), সদরঘাট থানার সানজিদুল ইসলাম চৌধুরী রিজভী (১৯), মোঃ মাসুদ আলম (৩০), পাঁচলাইশ থানার মোঃ জুবায়ের হোসেন সাগর (২০), মোঃ সাইফুল (২৮), প্রিয়ান্ত শীল (২০), কর্ণফুলী থানার মোহাম্মদ নুর (৪৫), মোঃ রমজান আলী (৫৫) এবং চকবাজার থানার গোলাম সরোয়ার আলিফ (২১) উল্লেখযোগ্য।

সিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।