বুধবার, জুন ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

শাহবাগে আন্দোলনকারীদের লাঠিপেটা-জলকামান-সাউন্ড গ্রেনেড

আজ সোমবার রাজধানীর শাহবাগ মোড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এর ফলে এলাকাজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

সকালে ‘সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দ তৃতীয় ধাপ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ)’ ব্যানারে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। দুপুর ১টার দিকে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা ২টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চেষ্টা করে। প্রথমে লাঠিপেটা, এরপর জলকামান ও সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। তবে পুলিশের শক্তিপ্রয়োগের পরও আন্দোলনকারীরা সড়ক না ছাড়ায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

আন্দোলনকারীরা জানান, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২৪ সালের ২৯ মার্চ লিখিত পরীক্ষা এবং ২১ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। এরপর ১২ জুন মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং ৩১ অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়, যেখানে ৬,৫৩১ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন।

তবে ৩১ জন প্রার্থী হাইকোর্টে রিট করলে আদালত এই নিয়োগ প্রক্রিয়া ৬ মাসের জন্য স্থগিত করে। ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে তৃতীয় ধাপে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করা হয়।

আন্দোলনকারীদের দাবি, সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান করতে না পেরে তাঁরা চরম মানসিক চাপের মধ্যে রয়েছেন। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি তাঁদের পরিবারও কঠিন সময় পার করছে। দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।