মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

― Advertisement ―

spot_img

মৎস্য সম্পদ রক্ষায় কঠোর অভিযান, কর্ণফুলীতে বিপুল জাল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। কোস্ট গার্ড, নৌবাহিনী এবং মৎস্য...

কর্ণফুলীতে কলহের জেরে আত্মহত্যা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মো. রাকিব হোসেন (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিমতলা এলাকার ইদ্রিস চেয়ারম্যান বাড়ির হাসানের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন কুমিল্লা জেলার তিতাস থানার ঝাপুড় এলাকার অহিদুল ইসলামের ছেলে। কর্ণফুলীর চরলক্ষ্যায় তিনি তার স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি একজন অটো-রিকশা চালক ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কিছু বিষয় নিয়ে রাকিব ও তার স্ত্রীর মধ্যে সম্প্রতি ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী বাসা ছেড়ে চলে যান এবং সঙ্গে রাকিবের ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে যান। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন রাকিব। ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ও মনোমালিন্যের কারণেই তিনি আত্মঘাতী হন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।