
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দিনব্যাপী ঢাকার কেরানীগঞ্জের ভাঙাবাড়ী ব্রিজসংলগ্ন সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা এবং তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়।
বিটিএসএফের চেয়ারম্যান ও সাংবাদিক কায়সার হাসানের সভাপতিত্বে এবং মহাসচিব ও সংগঠক মো. আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিটিএসএফের উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিটিএসএফের উপদেষ্টা ও সংগঠক অ্যাডভোকেট শাহিদা রহমান (রিংকু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএসএফের কো-চেয়ারম্যান শরীফ মো. আব্দুল কাদের, কো-চেয়ারম্যান হাজী মোসলেম হোসেন সরদার, অতিরিক্ত মহাসচিব ও কলাম লেখক মো. ছানাউল্লাহ এবং কবি ও সংগঠক রিতু নূর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএসএফের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন বেপারী ও কণ্ঠশিল্পী রূপক চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিটিএসএফের সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মো. আক্তার হোসেন কাজী। এছাড়া স্থায়ী পরিষদ সদস্য সৈয়দ বেপারী, ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিঞা, যুগ্ম মহাসচিব মোসাম্মৎ স্বর্ণা আক্তার, সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তফা রুমি, মো. মাছুম বিল্লাহ, এটিএম মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, সাংবাদিক এসএম সেলিম, সৈয়দা রোকসানা পারভীন রুবিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যেও পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিটিএসএফের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সংগঠক, সমাজসেবক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মনির হোসেন খান, স্থায়ী পরিষদ সদস্য বিএম মোস্তাফিজ (মোস্তফা), হাজী মিজানুর রহমান, অ্যাডভোকেট সুলতান নাসির, আলী আহমেদ মোল্লা, শাহ জানে আলম টুটুল, মো. শাখাওয়াত হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান এমএ গফুর মোল্লা, ভাইস চেয়ারম্যান মো. হারিসুর রহমান, বিএম মকবুল হোসেন, মো. নুরুল হক খান, ইসমাইল হোসেন স্বপন, কাজী সাকিব জামালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ভবিষ্যতে তৃণমূল সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।



