মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

― Advertisement ―

spot_img

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কর্ণফুলীবাসীকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা,...

কর্ণফুলীতে পুলিশের অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রামের কর্ণফুলী থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি হাইচ মাইক্রোবাসসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১১:৪৫ মিনিটে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড়ে পুলিশের চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।

কর্ণফুলী থানার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মইজ্যারটেক মোড়ে চেকপোস্ট বসায়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন একটি হাইচ মাইক্রোবাস (নম্বর অজ্ঞাত) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের রামু থানার জোয়ারিয়ানালা এলাকার মোঃ সৈয়দ (৩৭) ও তৌহিদ উল্লাহ (২০)।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসেন বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান চট্টগ্রাম হয়ে ঢাকায় পাঠানো হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে মইজ্যারটেক এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। অভিযানে আমরা ৬০০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত এবং বড় একটি চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা (নং-৩৮, তারিখ-২৬/০৩/২০২৫) দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদ করে ইয়াবা চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করা হবে।

পুলিশের এ অভিযানের ফলে কর্ণফুলী এলাকায় মাদক চোরাচালানে জড়িতদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং যেকোনো তথ্য থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য স্থানীয়দের অনুরোধ করা হয়েছে।