বুধবার, জুন ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

চট্টগ্রাম-১৩ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে, জুলধা-ডাঙ্গারচরে গণসংযোগ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের পক্ষে প্রচারণা দিন দিন জোরালো হয়ে উঠছে। বৃহস্পতিবার দিনভর কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন ও ডাঙ্গারচর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই ডাঙ্গারচর এলাকার দোকানপাট, বাজার ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন সরওয়ার জামাল নিজামের পরিবারের সদস্যসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার পাশাপাশি বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয়। নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই।

বিকেলে জুলধা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নারীদের অংশগ্রহণে একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। তারা দাবি করেন, স্থানীয় জনগণের মধ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া মিলছে এবং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে সরওয়ার জামাল নিজামের বিজয় নিশ্চিত হবে।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, ধানের শীষের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় প্রতিপক্ষ প্রার্থীরা দিশেহারা হয়ে পড়েছে। তবে সব ধরনের বাধা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে ৫ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জুলধা ও ডাঙ্গারচরের প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে তারা জানান। প্রচারণা কর্মসূচিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।