বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। এর ফলে আপাতত হাইকোর্টের জামিন আদেশ বহাল থাকছে।

একই সঙ্গে আগামী ৪ মে (রোববার) দিন ধার্য করে জামিন স্থগিত চেয়ে করা আবেদনটির ওপর শুনানির সময় নির্ধারণ করেছেন আদালত। চেম্বার জজ আদালতে ওইদিন চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবীর বক্তব্য শোনা হবে।

এর আগে রাষ্ট্রপক্ষে জামিন স্থগিতের আবেদন করলে চেম্বার আদালত তা মঞ্জুর করে আদেশ স্থগিত করেছিলেন। পরে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ থেকে শুনানির সুযোগ চেয়ে আবেদন করা হলে বিচারপতি বিষয়টি পুনর্বিবেচনা করেন এবং স্থগিতাদেশ প্রত্যাহার করেন।

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের হয়। সম্প্রতি হাইকোর্ট থেকে তিনি জামিন পান।