রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে ফুটবল উৎসব, জমজমাট আয়োজনে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে...

উশু ফেডারেশনের স্বীকৃত কোচ হলেন আন্তর্জাতিক পদকজয়ী জাবেদ

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের সঙ্গে পদক জয় করা ক্রীড়াবিদ ও সংগঠক মোহাম্মদ জাবেদুল ইসলাম এবার জাতীয় উশু কোচ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ঢাকার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত “জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স ২০২৫ (লেভেল-০১)” সফলভাবে সম্পন্ন করে চূড়ান্ত পরীক্ষায় কৃতকার্য হন তিনি। কোর্স শেষে তাকে বাংলাদেশ উশু ফেডারেশন স্বীকৃত কোচের সনদ ও জাতীয় কোচ আইডি কার্ড প্রদান করা হয়।

১ থেকে ৩ জুলাই পর্যন্ত চলা এ প্রশিক্ষণে আধুনিক কোচিং কৌশল, টেকনিক্যাল বিশ্লেষণ, মনস্তত্ত্ব, প্রযুক্তির প্রয়োগ ও ক্রীড়ানীতির নানা দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। দেশের বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞ কোচ ও প্রশিক্ষকরা এতে অংশ নেন। এই প্রশিক্ষণ শেষে জাবেদ জাতীয় কোচ হিসেবে স্বীকৃতি লাভ করে তার ক্রীড়াজীবনে নতুন একটি মাইলফলক অর্জন করেছেন।

এর আগে তিনি জাতীয় উশু জাজেস কোর্সেও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বাংলাদেশের স্বীকৃত উশু বিচারক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এবার কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ভবিষ্যতের চ্যাম্পিয়ন গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

প্রশিক্ষণ ও পরীক্ষা শেষ হচ্ছে সনদ গ্রহণ

সনদ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় জাবেদ বলেন, “এই কোচিং সনদ শুধু একটি অর্জন নয়—এটি আমার দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অঙ্গীকার। আমি শুধু একজন খেলোয়াড় তৈরি করতে চাই না, আমি তৈরি করতে চাই একজন আত্মবিশ্বাসী মানুষ, যিনি মেধা ও নৈতিকতায় শ্রেষ্ঠত্বের প্রতীক হবেন।”

বাংলাদেশ উশু ফেডারেশন আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, জাবেদুল ইসলাম তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে দেশে উশু খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে এবং আন্তর্জাতিক পর্যায়ে নতুন তারকা গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।