রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে ফুটবল উৎসব, জমজমাট আয়োজনে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে...

কর্ণফুলীতে আবারও সিএনজি অটোরিকশায় আগুন, দুইদিনে দ্বিতীয় ঘটনা

চট্টগ্রামের কর্ণফুলীতে একদিনের ব্যবধানে আবারও সিএনজি চালিত অটোরিকশায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (২ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় অবস্থিত কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার পরপরই হঠাৎ অটোরিকশাটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই পুরো গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার সংযোগস্থলে গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

প্রত্যক্ষদর্শী কর্ণফুলী ট্রাফিক ইন্সপেক্টর আবু সাঈদ বকর জানান, “আগুন লাগার খবর পেয়েই আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করি। ফলে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”

এর আগের দিন শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ৪নং ওয়ার্ডের বোর্ড বাজার এলাকায় চলন্ত আরেকটি সিএনজি অটোরিকশায় আগুন লেগে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক ও দুই যাত্রী।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এলাকায় চলাচলরত অনেক সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে, যা বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়মিত পরিদর্শন ও সচেতনতা কার্যক্রম জোরদারের দাবি জানান।