সোমবার, এপ্রিল ২০, ২০২৬

― Advertisement ―

spot_img

মৎস্য সম্পদ রক্ষায় কঠোর অভিযান, কর্ণফুলীতে বিপুল জাল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। কোস্ট গার্ড, নৌবাহিনী এবং মৎস্য...

কর্ণফুলীতে ট্রাকভর্তি চিংড়ি পোনা জব্দ, নদীতে অবমুক্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কক্সবাজার থেকে ট্রাকে করে আনা প্রায় ৪ লাখ ৭০ হাজার বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে এসব চিংড়ি পোনা উদ্ধার করা হয়। জব্দকৃত পোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল আলীম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। একটি ট্রাক তল্লাশি করে ৪৭টি ড্রামে থাকা বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, চিংড়ি পোনা আহরণ, বাজারজাত ও পরিবহন সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ড শুধু আইনবিরুদ্ধ নয়, এটি পরিবেশ ও জলজ প্রাণীর জন্যও মারাত্মক ক্ষতিকর। প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা তৈরি করে এসব অবৈধ বাণিজ্য।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে জব্দকৃত সব চিংড়ি পোনা কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল আলীম বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের সকলকেই সচেতন হতে হবে।”

এদিকে, স্থানীয়রা জানান, চট্টগ্রাম অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিংড়ি পোনা পাচারের ঘটনা ঘটে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।