মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

― Advertisement ―

spot_img

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কর্ণফুলীবাসীকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা,...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ১০

চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির রিলাক্স পরিবহনের একটি বাস ও দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে। তবে এখনো হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং গুরুতর আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে আরও তিনজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে আরও তিনজন মারা যান। আহতদের মধ্যে একজন শিশু ও এক তরুণীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।