রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে ফুটবল উৎসব, জমজমাট আয়োজনে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে...

পূর্ব ব্রাহ্মন্দীতে দুর্বৃত্তদের হামলায় ডিস ব্যবসায়ীর মৃত্যু

নরসিংদীর সদর উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় দুর্বৃত্তদের হামলায় রিজভী (৩৫) নামে এক ডিস ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত রিজভী রায়পুরা উপজেলার করিমগঞ্জ এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ডিস সংযোগ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিজভী রাতে পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় একদল দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর হামলা চালায়। প্রথমে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর নিশ্চিত মৃত্যুর জন্য ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থলেই রিজভীর মৃত্যু হয়। হামলার পর পুরো এলাকা থমথমে হয়ে পড়ে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নরসিংদী সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামিউল জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এলাকাবাসী এ ঘটনায় দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।