রবিবার, আগস্ট ২, ২০২৬

― Advertisement ―

spot_img

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কর্ণফুলীবাসীকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা,...

ফিতরার হার ২০২৫: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

এ বছর (১৪৪৬ হিজরি/২০২৫ সাল) বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২৪) ফিতরার সর্বনিম্ন হার ছিল ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২,৯৭০ টাকা।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। এতে দেশের বিশিষ্ট আলেম ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির পক্ষ থেকে ফিতরার নির্ধারিত হার ঘোষণা করা হয়।

সাদাকাতুল ফিতর ইসলামিক বিধান অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ শস্য বা তার সমমূল্যের অর্থ দান করার মাধ্যমে আদায় করা হয়। সামর্থ্য অনুযায়ী সর্বনিম্ন থেকে সর্বোচ্চ হারে ফিতরা দেওয়া যায়।