বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

বাকলিয়ায় জোড়া খুন মামলায় নতুন মোড়, গ্রেপ্তার প্রধান আসামি

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেটকারে গুলি চালিয়ে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুন মামলায় নাটকীয় মোড় নিয়েছে। শুক্রবার (২ মে) রাতে মামলার অন্যতম প্রধান আসামি মো. হাসানকে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলের চরভূমিহীন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. হাসান (৩৭) বায়েজিদ থানার পশ্চিম শহীদ নগর এলাকার সুবাহান কন্ট্রাক্টর বাড়ির মো. আলমের ছেলে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে পুলিশ তার নিজ ঘরে অভিযান চালায়। সেখানে ড্রেসিং টেবিলের পেছনে লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুটি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এই হামলায় অংশ নিয়েছিল ১৩ জন সন্ত্রাসী, যারা ৬টি মোটরসাইকেল ব্যবহার করে পুরো হামলাটি পরিকল্পিতভাবে সংঘটিত করে। তাদের মূল লক্ষ্য ছিল বায়েজিদ বোস্তামি এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা, যিনি কোনোমতে প্রাণে বেঁচে যান। এ হামলার পিছনে দুটি প্রধান উদ্দেশ্য ছিল—একদিকে এলাকার অপরাধীদের মধ্যে আধিপত্য কায়েমের লড়াই, অন্যদিকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের গ্রেপ্তারের প্রতিশোধ।

জোড়া খুনের শিকার হন বখতেয়ার উদ্দিন মানিক ও তার সহচর। নিহত মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত ১ এপ্রিল সন্ধ্যায় বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় প্রধান অভিযুক্ত করা হয় কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ মোট সাতজনকে। বাকি আসামিরা হলেন মো. হাসান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান ও বোরহান।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা অভিযুক্ত হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অস্ত্র উদ্ধারের ঘটনাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলার তদন্ত আরও জোরদার করা হচ্ছে।”