বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

বোয়ালখালীতে অবৈধ অস্ত্র ও মাদকসহ জয়নাল গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও মাদকসহ জয়নাল আবেদীন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার জয়নাল আবেদীন পূর্ব চরণদ্বীপ ইউনিয়নের খলীল তালুকদার বাড়ির আলী মদনের ছেলে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেয় সেনা সদস্যরা। অভিযানের সময় জয়নালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় বোয়ালখালী থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি)। তিনি বলেন, “গ্রেপ্তার জয়নালের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল বলে জানা যায়। সেনাবাহিনীর এই অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে।