বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

রাষ্ট্রীয় গুরুত্বে সংসদ ভবনে ওসমান হাদির জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা রাষ্ট্রীয় গুরুত্বের সঙ্গে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন লক্ষাধিক মানুষ। জানাজা পরিচালনা করেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজাকে ঘিরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

জানাজায় অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা জাতীয় সংসদ ভবন এলাকায় জড়ো হন। দীর্ঘ সময় মানিক মিয়া অ্যাভিনিউতে অপেক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়। এ সময় চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেটের মাধ্যমে পর্যায়ক্রমে মুসল্লিদের প্রবেশ করানো হয়। শৃঙ্খলা বজায় রাখতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস উপস্থিত থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। তাঁর পাশে দেখা যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। জানাজা শুরুর আগে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এর আগে শনিবার দুপুরে ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছালে উপস্থিত জনতা শোক ও শ্রদ্ধা জানায়। জানাজা উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণাংশের দুটি মাঠ ও আশপাশের সড়ক এলাকাজুড়ে ছিল মানুষের ঢল, যা রাজধানীতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বাদ জুমা পল্টনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতাল এবং সর্বশেষ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার তাঁর মরদেহ দেশে আনা হয় এবং হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে সংরক্ষণ করা হয়। ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।