বুধবার, জুন ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম: টিআইবি

২০২৪ সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক (CPI)-এ বাংলাদেশের অবস্থান অবনতি ঘটেছে। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১৫১তম, যা ২০২৩ সালের ১৪৯তম অবস্থান থেকে দুই ধাপ পিছিয়েছে। তবে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম স্থানে রয়েছে, যেখানে আগের বছর ছিল ১০ম। এ বছর বাংলাদেশের স্কোর কমে ২৩-এ নেমে এসেছে, যা ২০২৩ সালে ছিল ২৪। অর্থাৎ দুর্নীতির মাত্রা বেড়েছে, কিন্তু অন্যান্য দেশের দুর্নীতির পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই প্রতিবেদন প্রকাশ করেন। তিনি বলেন, দেশে দুর্নীতির ব্যাপকতা গভীর উদ্বেগজনক। গত ১৩ বছরে বাংলাদেশের স্কোর এ বছর সর্বনিম্নে নেমেছে, যা প্রমাণ করে যে দুর্নীতিবিরোধী প্রচেষ্টাগুলো কার্যকর হয়নি।

বিশ্বের সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্ক, যার স্কোর ৯০। এরপর ফিনল্যান্ড (৮৮), সিঙ্গাপুর (৮৪), নিউজিল্যান্ড (৮৩), এবং যৌথভাবে লুক্সেমবার্গ, নরওয়ে, ও সুইজারল্যান্ড (৮১) অবস্থান করছে। অন্যদিকে, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান, যার স্কোর মাত্র ৮। এছাড়াও সোমালিয়া, ভেনেজুয়েলা, এবং সিরিয়া রয়েছে তালিকার নিচের দিকে।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম দুর্নীতি রয়েছে ভুটানে, যার স্কোর ৭২ এবং অবস্থান ১৮তম। ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে দুর্নীতির মাত্রা বেড়েছে। আফগানিস্তানের পরই বাংলাদেশে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি, যা এ অঞ্চলের জন্যও একটি বড় উদ্বেগের বিষয়।