রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে ফুটবল উৎসব, জমজমাট আয়োজনে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে...

কর্ণফুলীতে ব্যাটারি রিকশার বিরুদ্ধে ট্রাফিকের কড়া অভিযান

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) বন্দর ট্রাফিক বিভাগের উদ্যোগে কর্ণফুলী এলাকায় ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু হয়েছে। আজ ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযান চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। মহাসড়কে দুর্ঘটনার আশঙ্কা ও নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে কর্ণফুলী থানার আওতাধীন প্রায় প্রতিটি বড় অটো রিকশা গ্যারেজে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গ্যারেজ মালিক ও চালকদের সচেতন করা হয়েছে—মহাসড়ক কিংবা গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে গ্রামীণ এলাকার নির্ধারিত ও অপ্রধান সড়কে সীমিত আকারে এসব যানবাহন চলাচলের করতে পারবে।

সাম্প্রতিক সময়ে ব্যাটারিচালিত অটো রিকশা নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মহাসড়কে এই যানগুলো চলাচলের কারণে একাধিক বড় সংঘর্ষ, সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। আইন অমান্য করে নিয়মবহির্ভূতভাবে চলাচল করা এসব যানবাহন শুধু যানজট নয়, বরং জননিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।

পুলিশ প্রশাসনের অভিযোগ, অনেক সময় আটক করা হলেও সামান্য আর্থিক জরিমানার বিনিময়ে এসব রিকশা আবারও ছাড়িয়ে নেওয়া হয় এবং তারা পুনরায় সড়কে নামে। এতে করে কার্যকর কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাচ্ছিল না। এবার সেই দুর্বলতা দূর করতেই কঠোর পদক্ষেপে যাচ্ছে সিএমপি ট্রাফিক বিভাগ।

ট্রাফিক বন্দর বিভাগের কর্ণফুলীতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক আবু সাঈদ জানান, “এই অভিযানে শুধু জরিমানা নয়, নিয়ম ভেঙে চলাচল করা অটো রিকশা জব্দ করে দীর্ঘমেয়াদে আটক রাখার ব্যবস্থা করা হবে। পাশাপাশি আইন অমান্যকারী চালক ও গ্যারেজ মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, যথাযথ নিয়ম ছাড়া রাস্তায় চলাচল করা এসব অটো রিকশা দীর্ঘদিন ধরে জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সময়মতো এই পদক্ষেপ কার্যকর না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।