বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

বকেয়া বেতনের দাবিতে উত্তাল গোল্ডেন সনের শ্রমিকরা

চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থিত গোল্ডেন সন লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে শনিবার (৫ মে) ভোর ৬টা থেকে আন্দোলনে নামেন। সকাল থেকেই কারখানার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন শ্রমিকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করে এবং একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে দেন। ফলে দীর্ঘ সময় ধরে এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ।

শ্রমিক সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ তাদের কোনো বেতন দেয়নি। এর আগে যেটুকু বেতন দেওয়া হয়েছে, তা-ও ছিল অর্ধেক। অথচ কারখানায় উৎপাদন প্রতিদিন স্বাভাবিকভাবে চলেছে। কোম্পানির সিনিয়র স্টাফদের একাংশ কর্তৃপক্ষের পক্ষ নিয়ে তোষামোদের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন শ্রমিকরা। তারা জানান, কোম্পানির পক্ষ থেকে বারবার লোকসানের অজুহাত দেখানো হলেও বাস্তবে উৎপাদন ও আয় ঠিকই চলছে।

বিক্ষোভের একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কোম্পানি কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে বসেছে। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে শ্রমিকরা স্পষ্ট জানিয়েছেন, শ্রমিকেরা নিজেদের অধিকারের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।