বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়ন পরিষদের দায়িত্বে জাহাঙ্গীর আলম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর রাখতে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ জাহাঙ্গীর আলমকে পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব অর্পণ করা হয়েছে। বুধবার (৪ জুন) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারিকৃত একটি অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১০১ ও ১০২ অনুসারে এবং স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট পরিপত্রের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম শিকলবাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য এবং বর্তমানে প্যানেল চেয়ারম্যান-২ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি স্থানীয় যুবদলের ওয়ার্ড শাখার সভাপতিও ছিলেন। দায়িত্বপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, সরকার যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পালনের অঙ্গীকার করেছেন তিনি। একইসঙ্গে প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্থানীয়দের সহযোগিতা ও দোয়া কামনা করেন।