বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল রাজধানী, শাহবাগে নামছেন শিক্ষকরা

বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হয়েছেন এবং যেকোনো মুহূর্তে শাহবাগে অবরোধের প্রস্তুতি নিচ্ছেন। আন্দোলনের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর নেতৃত্বে শিক্ষকরা এই আন্দোলন পরিচালনা করছেন। তারা জানিয়েছেন, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে সরকারকে বারবার অনুরোধ জানানো হলেও কোনো সাড়া মেলেনি। ফলে দাবি আদায়ে বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন।

শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। সরকারের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্তের আশায় শহীদ মিনারে অবস্থান করছি। কিন্তু যদি কোনো পদক্ষেপ না আসে, তাহলে শাহবাগ অবরোধে নামবো।” তিনি আরও বলেন, “এটা শুধু বাড়িভাড়া বা ভাতার বিষয় নয়, আমাদের ন্যায্য প্রাপ্য আদায়ের লড়াই।”

এদিকে জানা গেছে, গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের বাধার মুখে শিক্ষকরা নির্যাতনের শিকার হন। পরে শহীদ মিনারে অবস্থান শুরু করেন তারা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গেলে হাইকোর্ট মাজার গেটেই তাদের আটকে দেয় পুলিশ।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “বুধবার থেকে শাহবাগ ব্লকেড কর্মসূচি শুরু হবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত দেশের সব এমপিওভুক্ত শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না। সারা দেশে শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।”

রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।