বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

রাতের আঁধারে কর্ণফুলী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ভূমি অফিসে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এ চুরির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন। চোরেরা অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুটি গুরুত্বপূর্ণ কম্পিউটার পিসি চুরি করে নিয়ে যায়। সকালে অফিস খুলতে গিয়ে কর্মচারীরা চুরির বিষয়টি প্রথমে টের পান এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

কর্ণফুলী থানার পুলিশ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং আলামত সংগ্রহ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত চুরি হতে পারে, কারণ অন্য কোনো জিনিসপত্রে হাত না দিয়ে শুধু দুটি গুরুত্বপূর্ণ কম্পিউটার চুরি করা হয়েছে। তিনি আরও বলেন, “চুরির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আমরা কাজ শুরু করেছি। সিসিটিভি ফুটেজ ও আশপাশের এলাকার তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।”

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন বলেন, “চুরি যাওয়া কম্পিউটার দুটিতে গুরুত্বপূর্ণ অফিসিয়াল তথ্য সংরক্ষিত ছিল। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশের পাশাপাশি প্রশাসনিকভাবেও তদন্ত চলছে।”

এর আগে চলতি মাসের ১৮ অক্টোবর কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদেও একই ধরনের চুরির ঘটনা ঘটে। ওই ঘটনাতেও চোরেরা নগদ অর্থ বা সামগ্রী নয়, বরং অফিসের ভেতরের তথ্যসংবলিত যন্ত্রপাতি ও নথিপত্র চুরি করে নিয়ে যায়। ধারাবাহিক এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, সরকারি অফিসগুলোকে টার্গেট করে কোনো সংঘবদ্ধ চক্র তথ্যনির্ভর অপরাধে জড়িত থাকতে পারে। কর্ণফুলী থানা পুলিশ ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।