বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে পল্টন ট্র্যাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ মিছিল

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত রাজনৈতিক সহিংসতার বিচার দাবিতে চট্টগ্রামের কর্ণফুলীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। বুধবার (২৮...

নবীনগরের দেওয়ানী আদালত পরিদর্শনে হাইকোর্টের ২ বিজ্ঞ বিচারপতি

মোঃ কবীর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী প্রাচীন দেওয়ানী আদালতে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. জাবিদ হোসেন সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

বিচারপতিদ্বয়ের গাড়িবহর নবীনগর আদালত প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক এবং থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম চৌধুরী সহ আদালতের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানান।

এ সময় জেলা পুলিশ লাইন্স থেকে আগত পুলিশের একটি চৌকস দল বিচারপতিদ্বয়কে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনারের সময় বিউগলের সুরে আদালত প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আদালত পরিদর্শনকালে বিচারপতিদ্বয় নবীনগর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মিজানুর রহমান এবং বাঞ্ছারামপুর চৌকি আদালতের জজ আনন্দ পালের এজলাসে বিচারকার্য পরিচালনা প্রত্যক্ষ করেন। আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া ও আইনজীবীদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি উপস্থিত বিচারপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আদালতে আসা বড়িকান্দি গ্রামের মো. শাহজাহান মিয়া বলেন, “সংগ্রামের পর থেকেই এই আদালতে আমার আসা-যাওয়া। জীবনে প্রথম দেখলাম নবীনগরে দুইজন বিচারপতি এসে আদালতের হালচাল দেখলেন। এটি আমাদের জন্য আনন্দের ও স্মরণীয় একটি ঘটনা।

মাননীয় বিচারপতি গণ আদালত প্রাঙ্গন, বার লাইব্রেরী এবং বিজ্ঞ আইনজীবীগণের চেম্বার পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন, বার লাইব্রেরীর সভাপতি এডভোকেট বিনয় চক্রবর্তী ও  সেক্রেটারী এডভোকেট আনিছুর রহমানহ আদালতের আইনজীবীগণ।

বিচারপ্রার্থী ও সকল আইনজীবীরা নবীনগরে দেওয়ানী মামলার পাশাপাশি ফৌজদারি মামলার বিচারকার্য দ্রুত ও পূর্ণাঙ্গভাবে শুরু করার দাবি জানান।