সোমবার, আগস্ট ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কর্ণফুলীবাসীকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা,...

কর্ণফুলীতে যৌথ অভিযানে দুই সহোদর গ্রেফতার

চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চাঁদাবাজি, দেশীয় অস্ত্র ও মাদক মামলার দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) কর্ণফুলী মইজ্জ্যারটেকের কাছে টোল প্লাজার পশ্চিম পাশে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২ টা এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. নজিবুল হক শাওন (৩০) ও নেছারুল হক সজিব (৩০)। গ্রেফতারকৃত দুজনেই চরপাথরঘাটা ১ নং ওয়ার্ড নজির মেম্বারের বাড়ির নুরুল আবছারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। এগুলো হলো—

১. কর্ণফুলী থানার মামলা নং-৩৩, তারিখ-২৪/০৩/২০২৫, The Arms Act, 1878 এর ধারা ১৯(f) অনুযায়ী অস্ত্র মামলা। ২. কর্ণফুলী থানার মামলা নং-২৯, তারিখ-২৪/০৩/২০২৫, দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৮৫/৫০৬/৩৪ ধারা অনুযায়ী চাঁদাবাজি মামলা। ৩. কর্ণফুলী থানার মামলা নং-৩১, তারিখ-২৪/০৩/২০২৫, দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৮৫/৩৭৯/৫০৬/৩৪ ধারা অনুযায়ী চুরি ও চাঁদাবাজি মামলা। ৪. কর্ণফুলী থানার মামলা নং-৩২, তারিখ-২৪/০৩/২০২৫, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক) ধারায় মাদক মামলা।

গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, তাদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। এক পরিবারের সদস্য বলেন, “যৌথবাহিনী অভিযানের নামে আমাদের বাসায় ব্যাপক তল্লাশি চালিয়েছে এবং ঘরের অনেক জিনিস নষ্ট করেছে। ঘরের ব্যবহৃত দা-ছুরি এবং আসন্ন ঈদের কেনাকাটার জন্য রাখা ১০,০০০ টাকা নিয়ে গেছে।”

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ।