বুধবার, জুন ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকছে না

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোন ব্যবহার অব্যাহত রাখার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) ইতিবাচক অবস্থান নিয়েছে। এতে ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজ নির্বিঘ্নে চালিয়ে নেওয়ার সুযোগ নিশ্চিত হলো।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল। বৈঠকে ভোটকেন্দ্রে সাংবাদিকদের কাজের পরিবেশ, তথ্য সংগ্রহের স্বাধীনতা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে কাজী জেবেল সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহে মোবাইল ফোন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। লাইভ আপডেট, ছবি ও ভিডিও ধারণ, দ্রুত তথ্য যাচাইসহ নানা কাজে মোবাইলের বিকল্প নেই। সাংবাদিকদের ক্ষেত্রে মোবাইল ফোন নিষিদ্ধ করা হলে তা গণমাধ্যমের স্বাধীনতা এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার পথে বড় বাধা হয়ে দাঁড়াত। এসব বিষয় নির্বাচন কমিশনকে অবহিত করা হলে তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে যে, ভোটকেন্দ্রে সাংবাদিকদের ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও শিগগিরই প্রকাশ করা হবে বলে কমিশন জানিয়েছে।

এর আগে রোববার নির্বাচন কমিশন জারি করা এক বিজ্ঞপ্তিতে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তির মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করার কথা জানায়। ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর সাংবাদিক সমাজে উদ্বেগ তৈরি হয় এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।

সাংবাদিক নেতারা তখন দাবি করেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাধারণ ভোটারদের সঙ্গে এক কাতারে ফেলা যায় না। নির্বাচন পর্যবেক্ষণ ও তথ্য প্রকাশে সাংবাদিকদের সক্রিয় উপস্থিতি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপরিহার্য। এসব যুক্তির প্রেক্ষিতে নির্বাচন কমিশন সাংবাদিকদের জন্য আলাদা বিবেচনার আশ্বাস দেয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, সাংবাদিকদের মোবাইল ব্যবহারের সুযোগ বহাল রাখার সিদ্ধান্ত নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণমাধ্যমের স্বাধীনতা আরও সুদৃঢ় করবে। এতে ভোটগ্রহণের সার্বিক চিত্র তাৎক্ষণিকভাবে জনগণের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।