বুধবার, জুন ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

আদানির বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু, কিন্তু মূল্য ছাড়ে অনড়

ভারতের আদানি পাওয়ার আগামী সপ্তাহ থেকে বাংলাদেশে তাদের ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পুনরায় সম্পূর্ণভাবে চালু করতে সম্মত হয়েছে। তবে, বিদ্যুতের মূল্য ও কর-সুবিধা নিয়ে বাংলাদেশের অনুরোধগুলো তারা প্রত্যাখ্যান করেছে। গত বছরের আগস্ট মাসে বিলম্বিত পেমেন্টের কারণে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে এবং নভেম্বর মাসে একটি ইউনিট বন্ধ করে দেয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) গ্রীষ্ম মৌসুমের আগে পূর্ণ সরবরাহ পুনরায় চালুর অনুরোধ জানালে আদানি পাওয়ার এতে সম্মত হয়। তবে, মূল্য ও কর-সুবিধা নিয়ে বাংলাদেশের অন্যান্য অনুরোধ তারা মানতে রাজি হয়নি।

বিপিডিবি চেয়ারপারসন মো. রেজাউল করিম জানিয়েছেন, আদানি পাওয়ারের সঙ্গে এখন বড় কোনো সমস্যা নেই এবং তারা পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে। তিনি আরও জানান, আদানি পাওয়ারের পাওনা পরিশোধের পরিমাণ মাসে সাড়ে আট কোটি ডলার থেকে বৃদ্ধির চেষ্টা চলছে।

উল্লেখ্য, আদানি পাওয়ারের মুখপাত্র রয়টার্সের প্রশ্নের জবাবে মন্তব্য করতে রাজি হননি। তবে, এর আগে তারা জানিয়েছিল, ক্রেতার চাহিদার সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং ক্রেতাদের চাহিদা সময় সময় পাল্টায়।

গত ডিসেম্বর মাসে আদানি পাওয়ারের মুখপাত্র বলেছিলেন, বিপিডিবির কাছে তাদের পাওনা প্রায় ৯০০ মিলিয়ন ডলার; যদিও মো. রেজাউল করিম তখন বলেছিলেন, এই অঙ্ক ৬৫০ মিলিয়ন ডলার। মতভিন্নতার মূল কারণ হলো বিদ্যুতের শুল্ক হিসাবের পদ্ধতি।

এর আগে বিপিডিবি আদানি পাওয়ারের কাছে কয়েক লাখ ডলারের কর-সুবিধা এবং গত বছরের মে মাস পর্যন্ত যে ছাড় ছিল, তা পুনর্বহাল চেয়ে চিঠি দিয়েছিল।