
দৈনিক ইনফো বাংলা ও Daily Morning Today-এর সহযোগী সম্পাদক এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী, পত্রিকার সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, রিপোর্টার, অফিস স্টাফ ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি বলেন, “রমজানের ত্যাগ ও সংযমের পর ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। সবাই মিলেমিশে এই আনন্দ ভাগ করে নিলে ঈদের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। আমি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”
তিনি আরও বলেন, দৈনিক ইনফো বাংলা ও Daily Morning Today সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ভবিষ্যতেও সবার সহযোগিতায় এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
ঈদ মোবারক!



