রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে ফুটবল উৎসব, জমজমাট আয়োজনে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে...

কর্ণফুলীতে ইয়াবা মামলায় দুই জনের যাবজ্জীবন

চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবা মামলায় দুই মাদককারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ট্রাকচালক সৈয়দ নূর (৩২) ও তার সহকারী ইমরান সাদেক (২৯)। আদালত সৈয়দ নূরকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইমরান সাদেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৬ মে কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ২৯ হাজার ৫০০ ইয়াবাসহ তাদের আটক করে র‌্যাব-৭। এ ঘটনায় র‌্যাবের তৎকালীন উপ-সহকারী পরিচালক আহাম্মদ উল্যাহ বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৫ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০২২ সালের ২৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়।

তবে আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।