শুক্রবার, জুন ৫, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

কর্ণফুলীতে ৫০০ শয্যার হাসপাতালের স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ৫০০ শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। শনিবার (২৬ এপ্রিল) সকালে তিনি কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় নতুন উপজেলা ভবনের পাশের জায়গাটি সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। নুরজাহান বেগম বলেন, “এই এলাকায় একটি বৃহৎ হাসপাতাল নির্মাণ হলে শুধু কর্ণফুলী নয়, আশপাশের অন্তত তিনটি উপজেলার জনগণ উন্নত স্বাস্থ্যসেবার আওতায় আসবে। দক্ষিণ চট্টগ্রামের মানুষের চিকিৎসা সেবায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।” তিনি স্বাস্থ্যখাতের চলমান অগ্রগতি ও অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার দিকনির্দেশনাও প্রদান করেন।

স্থানীয় জনগণের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পরিকল্পিত অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, হাসপাতালটি নির্মিত হলে সুলভ ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, একান্ত সচিব ডা. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা প্রমুখ।

স্থানীয় বাসিন্দারা এই হাসপাতাল প্রকল্পের দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করে জানিয়েছেন, কর্ণফুলীসহ আশপাশের অঞ্চলের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে।