সোমবার, আগস্ট ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কর্ণফুলীবাসীকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা,...

ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের ইফতার ও দোয়া মাহফিল

ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার, এ.জে চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ এবং মহানগর শাখার যৌথ উদ্যোগে শৈল্পিক কলা কৌশলের মাধ্যমে আত্মরক্ষা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪শে মার্চ, সোমবার, এ.জে চৌধুরী কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের শাখার প্রধান প্রশিক্ষক আবু মাসুদ চৌধুরী (রানা)। এছাড়াও মহানগরের বিভিন্ন শাখার প্রশিক্ষকগণ, যেমন তপন কুমার রুদ্র, সাইফুল ইসলাম, মোহাম্মদ মুরশেদ, শুমন শীল, নিপু সূত্রধর, সাইফুল ও আলমগীর উপস্থিত ছিলেন। প্রশিক্ষক জাবেদুল ইসলামও অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু মাসুদ চৌধুরী রাণা বলেন, “নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন একজন খেলোয়াড়কে আরও দক্ষ করে গড়ে তোলে। তাই, আমরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন মার্শাল আর্ট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছি। এতে অংশগ্রহণকারী খেলোয়াড়রা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরতে পারবেন।”

এ আয়োজনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাও অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন আরমান, মাহমুদুল আনাম তাজদীদ, মারুপ, আরফাত, জাবেদ, জুবায়ের, রাকিব, ইফাজ, নিরব, আব্দুল রহমান ও ইসমাইল। অনুষ্ঠানের শেষ অংশে ইসমাইল বিশেষ দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক দিলদার হোসেন দিলুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন সিফাত টেলিকম, পোস্ট অফিস মোড়, পটিয়া পৌরসভা।