মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

― Advertisement ―

spot_img

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হয়েছে, কর্ণফুলীতে প্রবল স্রোত

চট্টগ্রামের রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে জলকপাট খুলে দেওয়ার পর...

ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার দাবি

গাজায় চলমান ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণজমায়েত ও ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার বিকালে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় হাজারো মানুষ।

গণজমায়েতে অংশ নিয়ে বক্তারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেন এবং বাংলাদেশ সরকারকে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের আহ্বান জানান। তারা জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের জন্য সরকারি নির্দেশনারও দাবি জানান।

প্রতিবাদকারীরা ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলের কালো হাত, গুঁড়িয়ে দাও’—এমন বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে সোহরাওয়ার্দী এলাকা। এক পর্যায়ে নেতানিয়াহু, মোদি ও ট্রাম্পের ছবিতে জুতা নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন অনেক অংশগ্রহণকারী।

গণজমায়েতে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান লিখিত ঘোষণাপত্র পাঠ করেন। এতে বলা হয়, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন ও সংহতির বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন, ফিলিস্তিনের পাশে দাঁড়ানো এখন শুধুমাত্র মানবিক দায়িত্ব নয়, এটি নৈতিক বাধ্যবাধকতা।

এই গণজমায়েতকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন পয়েন্টে মানুষের ঢল নামে। সকাল থেকেই হাজারো মানুষ ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে জমায়েতে অংশ নিতে থাকে। কর্মসূচিতে প্রতীকী কফিন ও লাশ নিয়ে প্রতিবাদ মিছিলও হয়।