শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

দেয়ালে উঠে ভিডিও, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেল স্কুল ছাত্র

চট্টগ্রামের কর্ণফুলীতে দেয়ালে উঠে ভিডিও ও সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয়েছে মোহাম্মদ রিয়াদ (১৪) নামের এক স্কুলছাত্র। বুধবার (৪ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে বসা অস্থায়ী ফকিনীরহাট পশুর বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত রিয়াদ বড়উঠান ইউনিয়নের ফাজিলখার হাট এলাকার মো. ইব্রাহিমের ছেলে এবং দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেলে বন্ধুদের সঙ্গে পশুর হাটে ঘুরতে গিয়ে হাটের শেষ প্রান্তে একটি সীমানা প্রাচীর টপকে উঁচু স্যাঁতস্যাঁতে দেয়ালে উঠে মোবাইলে ভিডিও ও সেলফি তুলছিল রিয়াদ। এসময় উপরে দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের স্পর্শে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে তার শরীর ঝলসে যায় এবং মাটিতে পড়ে গুরুতর আহত হয়।

ঘটনার পরপরই বাজারের ইজারাদাররা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

বাজারের খাস কালেকশনের দায়িত্বে থাকা বড়উঠান ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “উপজেলা হাসপাতালের মাঠে বসা পশুর হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়।”