শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

কর্ণফুলীর প্লাবিত এলাকায় জামায়াত প্রার্থীর ত্রাণ বিতরণ

টানা বৃষ্টিপাতের ফলে কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় পানি জমে প্লাবিত অবস্থার সৃষ্টি হয়। এমন দুর্যোগপূর্ণ সময়ে স্থানীয় জনগণের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

সোমবার (২ জুন) বিকেলে তিনি নিজে উপস্থিত হয়ে কর্ণফুলীর প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেন এবং দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, “জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। আমরা মানুষের সেবা করাকে দায়িত্ব মনে করি। দেশের যে কোনো দুর্যোগে আমরা মানুষের পাশে থাকি এবং আগামীতেও থাকব।”

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির মাস্টার মনির আবছার চৌধুরী, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি জামায়াত নেতা ইলিয়াস মেম্বার, চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা, আনোয়ারা উপজেলা পেশাজীবী নেতা আব্দুস সবুর, এবং স্থানীয় নেতৃবৃন্দ মনির আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল করিম, নুর আলী ও মোহাম্মদ হাসান।

সাধারণ জনগণ জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। দুর্যোগ মোকাবিলায় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের এমন সক্রিয় অংশগ্রহণ এলাকায় সহানুভূতির বার্তা পৌঁছে দিয়েছে।