বুধবার, জুন ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

পরীমণি-সাদীর প্রেমের গুঞ্জন অবশেষে সত্যি হলো

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও সংগীতশিল্পী শেখ সাদীর প্রেমের গুঞ্জন অবশেষে সত্যি হলো। দীর্ঘদিন ধরে নানা জল্পনা-কল্পনার পর সাদীর এক ফেসবুক পোস্ট সেই গুঞ্জনকে যেন আরও শক্ত ভিত্তি দেয়। সম্প্রতি এক মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আদালতে তার জামিনদার হিসেবে দেখা যায় শেখ সাদীকে। সেখান থেকেই শুরু হয় তাদের ঘনিষ্ঠতার গুঞ্জন। এরপর তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যেতে থাকায় সম্পর্কের বিষয়টি নিয়ে কৌতূহল আরও বেড়ে যায়।

শুরুর দিকে দু’জনই তাদের প্রেমের গুঞ্জন অস্বীকার করলেও সাদীর সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টে পরিস্থিতি পাল্টে যায়। পোস্টে সাদী লেখেন, “মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য,”—যা নেটিজেনদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। এই পোস্টের নিচে পরীমণির প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। তিনি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি স্টিকার কমেন্ট করে লেখেন, “ওহ,” যা তাদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত দেয়।

সাদীর এই পোস্টের পর থেকেই অনুরাগীরা তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করতে শুরু করেন। কেউ লিখেছেন, “দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল,” আবার কেউ মন্তব্য করেছেন, “আমাদের সন্দেহ ঠিক ছিল,”। এমনকি অনেকে আরও স্পষ্টভাবে জানিয়েছেন, “আগেই ধারণা করেছিলাম, আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল!”

যদিও এখনো পরীমণি ও সাদী আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি, তবে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তাগুলো থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে—এই প্রেমের গুঞ্জন এখন আর কেবল গুঞ্জন নয়, বাস্তবতা।