বুধবার, জুলাই ২৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হয়েছে, কর্ণফুলীতে প্রবল স্রোত

চট্টগ্রামের রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে জলকপাট খুলে দেওয়ার পর...

মডেল পিয়া জান্নাতুলের পরিবারে শোকের খবর

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের বাবা মাহমুদ হাসান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পিয়া জান্নাতুলের পরিবার এবং আত্মীয়-স্বজনদের মধ্যে।

জানা গেছে, মাহমুদ হাসান চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং সম্প্রতি তার গলব্লাডারে অপারেশন করা হয়েছিল। রোববার তার অপারেশন সম্পন্ন হলেও আজ সন্ধ্যায় খোলনার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর খবরে শোকাহত মডেল এবং অভিনেত্রী পিয়া জান্নাতুল দ্রুত খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা যায়।

পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে খ্যাতির শীর্ষে ওঠেন এবং ২০০৮ সাল থেকে র‌্যাম্প মডেলিং দিয়ে তার কেরিয়ার শুরু করেন। মডেলিংয়ের পাশাপাশি কাজ করেছেন বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি আইনজীবীর ভূমিকায়ও কাজ করছেন এই প্রতিভাবান তারকা।

মাহমুদ হাসান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আত্মীয়-স্বজন এবং শোবিজ অঙ্গনের অনেক সহকর্মী। আগমীকাল খুলনায় তার জানাজা এবং দাফনের কাজ সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন অনেকেই।