রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে ফুটবল উৎসব, জমজমাট আয়োজনে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে...

‘যুদ্ধবিরতি মিথ্যা’ বলে দাবি করল ইরানের আইআরজিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতি ঘোষণাকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি সূত্র ফার্সকে জানিয়েছে, তেহরান এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং খুব শিগগিরই তারা এই মিথ্যা ঘোষণার জবাব দিতে যাচ্ছে।

সূত্রটি আরও জানায়, দোহায় মার্কিন ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক হামলার ফলে সৃষ্ট ‘মার্কিন অপমান’ চাপা দিতে এবং বিশ্বকে বিভ্রান্ত করতেই ট্রাম্প এমন ঘোষণা দিয়েছেন বলে মনে করে তেহরান। তেহরান টাইমসের খবরে বলা হয়েছে, ইরান সরকারকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য চাপে ফেলতে এই কৌশল গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তারা মনে করছে, এটি বিশ্বমঞ্চে ইরানকে দুর্বলভাবে উপস্থাপন করার আরেকটি প্রচেষ্টা।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদের প্রতিক্রিয়া জানাবে এবং মার্কিন এই ‘মিথ্যা’ ঘোষণা খণ্ডন করবে। এমন সময়ে এই প্রতিক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিধ্বনি সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। তেহরান জানিয়েছে, তারা তাদের স্বার্থ এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় অটল থাকবে এবং কোনও অযৌক্তিক চাপের কাছে নতি স্বীকার করবে না।