
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া বলেছেন, “বিএনপি রাজনীতি করে দেশ ও দেশের মানুষের কল্যাণে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য।বিএনপি সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কোনো ধরনের ভয়-ভীতি বিএনপিকে পথভ্রষ্ট করতে পারবে না। জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যাতে দেশবাসী নতুন স্বাধীনতাকে সুন্দরভাবে উপভোগ করতে পারে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয়।”
(১৬ ফেব্রুয়ারি) রবিবার বিকেল সাড়ে ৪টায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ২নং ওয়ার্ডে কর্ণফুলী গার্ডেন কমিউনিটি হলে ‘শিকলবাহা আলোর পথে’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি আগামী নির্বাচনে দেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়ে তুলবে। অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ থাকলে একটি সুন্দর ও উন্নয়নমূলক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আনোয়ারা ও কর্ণফুলীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি আধুনিক উপজেলা উপহার দিতে চায়।
অনুষ্ঠানে শিকলবাহা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনসার জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিকলবাহা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলায়মান দোভাষী, দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, শিকলবাহা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম ইমরান, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেলাল খান, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আকতার হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রুবেল, ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হানিফ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ বাবুল আহমদ, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মন্নান, উপজেলা যুবদলের সদস্য মোঃ মহিউদ্দিন, মোঃ আবুল কালাম, ছাত্রনেতা শহিদুল হক ও মোঃ সালাউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা জনগণের পাশে থেকে তাদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন এবং আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।



