বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

বিরল ঘটনা, এবারের রমজান শুরু ১ মার্চ

২০২৫ সালের পবিত্র রমজান মাস মুসলিম বিশ্বে একটি বিশেষ তাৎপর্য নিয়ে আসছে। চলতি বছরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান মাস শুরু হতে পারে ২৮ ফেব্রুয়ারি অথবা ১ মার্চ। তবে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ১ মার্চ থেকে রমজান মাস শুরু হওয়ার। এর মানে হল, যদি ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখা যায়, তাহলে পরের দিন, অর্থাৎ ১ মার্চ, হবে প্রথম রোজা।

এই বিশেষ বছরটি মুসলিম বিশ্বে “বিরল” হিসেবে চিহ্নিত হবে, কারণ এ বছর চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার ঘটনা ঘটবে, যা প্রতি ৩৩ বছর পর পর একবার ঘটে। অর্থাৎ, ১ মার্চ থেকে রমজান মাস শুরু হলে তা একই দিনে হবে ইংরেজি বর্ষপঞ্জি (মার্চ) এবং আরবি বর্ষপঞ্জি (হিজরি) উভয়ের প্রথম দিন।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান টাইমআউটদুবাই ডটকমকে জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি শুক্রবার নতুন চাঁদের জন্ম হবে এবং সে অনুযায়ী ১ মার্চ শনিবার রমজান মাসের প্রথম দিন হবে। যদিও, চাঁদ এক দিন আগে দেখা গেলে, ২৮ ফেব্রুয়ারি থেকেই রমজান মাস শুরু হতে পারে।

এ বছর, পবিত্র রমজান মুসলিমদের জন্য আরও একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে, কারণ একই দিনে দুটি পঞ্জিকার নতুন মাসের সূচনা এক বিরলঘ টনা।