রবিবার, আগস্ট ২, ২০২৬

― Advertisement ―

spot_img

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কর্ণফুলীবাসীকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা,...

শেখ হাসিনা পালিয়ে দোয়া ইউনুস পড়তেও ভয় পাচ্ছে – মাহমুদুল হাসান

পবিত্র মাহে রমজান ৫ ম দিনে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা শিকলবাহা বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী উল্লেখ করেন, “সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিপদে পড়ে দোয়া ইউনুস পড়তেও ভয় পাচ্ছে। কেননা যে গদি হারিয়েছে তার দখল যার হাতে তার নামও ইউনুস। বান্দার শাসন কায়েম করতে যারা চায় তাদের পরিনীতি এমন হয়। আল্লাহ শাসন – কোরআন শাসন কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করছে। জামায়াত ইসলামীর হাতে শাসন ভার গেলে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।”

তিনি আরো বলেন,কুরআনের শাসন নেই বিধায় আজ দেশের এ অবস্থা।কুরআনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যয় জামায়াতে ইসলামীকে প্রয়োজন। এ পবিত্র রমজান মাসে জামায়াতে ইসলামী কর্মীরা দেশের প্রতিটি যুবক বৃদ্ধ ভাইয়ের কাছে মা-বোনের কাছে ইসলামের শাসন কায়েমের দাওয়াত পৌঁছাবে। দেশবাসীকে অনুরোধ, আগামীর কুরআন সুন্নাহর বাংলাদেশ গড়তে দেশবাসীর উচিৎ জামায়াতে ইসলামী বাংলাদেশ কে দায়িত্বে আনা।”

বৃহস্পতিবার (৬মার্চ) বিকেলে উপজেলার মাস্টারহাট বাজার সংলগ্ন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিকলবাহা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে শিকলবাহা ইউনিয়নের সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং শিবির নেতা ইব্রাহিম খলিল’র সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,
কুতুব শরীফ দরবারের সাজ্জাদানাশীল শাহাজালা মাওলানা মনিরুল মান্নান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল হক্কানী, জামায়াতে ইসলামী কর্ণফুলীর আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী, অর্থ সম্পাদক এডভোকেট হারুন প্রমুখ সহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, ওর্য়াড জামায়াত, শিবির এবং অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।

কর্ণফুলী জামায়াতে ইসলামীর আমীর বলেন, “আমরা অনেক দিন পরে একজন যোগ্য ব্যক্তি পেয়েছি। এ আসনে আগে যে ছিলো তাঁর কথা নিশ্চয় আপনাদের মনে আছে, জামায়াতে ইসলামী ক্ষমতা চাই না।জনগণের সেবা করতে চাই, তাই আগামী নির্বাচনে আপনারা যোগ্য ব্যক্তিকে মনোনীত করবেন।”

আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাতের মধ্যে দিয়ে উক্ত ইফতার মাহফিলের সমাপ্তি করা হয়।