
ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫: ইছামতি গ্রুপের বার্ষিক বোর্ড সভা ঢাকার প্রধান কার্যালয়ে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফাত ছিদ্দিকীর সভাপতিত্বে বোর্ড সদস্যরা একত্রিত হয়ে প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসার প্রসারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ হারুন ছিদ্দিকীকে আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান এবং মোঃ ইসমাইল ছিদ্দিকীকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। নতুন নেতৃত্বের অধীনে গ্রুপ আরও গতিশীল পদক্ষেপ নেবে এবং আধুনিক ব্যবসায়িক কৌশল প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বোর্ড সদস্যরা জানান, গ্রুপের স্বচ্ছতা, সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই এই নির্বাচন ও বোর্ড সভার আয়োজন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও প্রতিষ্ঠানকে সময়োপযোগী ও অগ্রসরমান উদ্যোগের মাধ্যমে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।



