বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

কর্ণফুলীতে জমি দখলের ঘটনায় আদালতের নির্দেশনা উপেক্ষিত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রুস্তম আলী মুন্সী বাড়িতে জমি দখল নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এলাকার বাসিন্দা জাহানারা বেগম (৬৫) এবং তার ওয়ারিশদের জমিতে আদালতের স্থিতি আদেশ থাকা সত্ত্বেও জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন নাসের উদ্দিন কাদেরী ও তার সহযোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানারা বেগমের মালিকানাধীন জমির আরএস দাগ নম্বর ৭১০৪/৭১০৫ এবং বিএস দাগ নম্বর ৮৫৫৫/৮৫৫৪ এর ওপর তাদের দীর্ঘদিনের দখল ছিল। তবে ২০১২ সালে মৃত শফিক আহমদ মোঃ নাজেমের কাছে আরএস দাগ ৭১১৬ ও বিএস দাগ ৮৫৫৬ এর ২ শতক জমি বিক্রি করেন। কিন্ত বিক্রির পর নাজেম কখনোই জমি দখলে যাননি। পরে ২০১৪ সালে নাজেম সেই জমি দলিলের মাধ্যমে আবার নাসের উদ্দিন কাদেরীর কাছে বিক্রি করে দেন।

পরবর্তীতে দেখা যায়, নাসের উদ্দিন তার ক্রয়কৃত জমির সীমানা ছাড়িয়ে জাহানারা বেগমের মালিকানাধীন জমি দখলের চেষ্টা করছেন। ওয়ারিশদের বাধা উপেক্ষা করে নাসের ও তার সহযোগীরা মূল রাস্তার পাশে মাটি কেটে বড় বড় গর্ত তৈরি করেন এবং একটি ডিপ টিউবওয়েল স্থাপন করেন। এ সময় ওয়ারিশদের বিভিন্নভাবে হুমকি-ধামকিও প্রদান করা হয়। ফলে নিরুপায় হয়ে জাহানারা বেগম আদালতের শরণাপন্ন হন এবং চট্টগ্রাম মহানগর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং ১৭৫/২৪) দায়ের করেন। আদালত চলতি মাসের ২০ তারিখে কর্ণফুলী থানাকে জমির স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন (স্বারক নং ১৪৮১)।

কিন্তু আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও নাসের উদ্দিন কাদেরী এবং তার সহযোগীরা প্রকাশ্যে আদালতের নির্দেশনা লঙ্ঘন করে জমিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, আদালতের আদেশের তোয়াক্কা না করে মাটি কেটে জমির প্রকৃতি পরিবর্তন করা হয়েছে এবং নতুন করে দখল প্রক্রিয়া চালানো হচ্ছে। জাহানারা বেগমের পরিবারের সদস্যরা জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছেন এবং জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এ বিষয়ে জাহানারা বেগম বলেন, “আমাদের বৈধ জমি রক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়েছি, কিন্তু নাসের ও নাঈম আদালতের আদেশ উপেক্ষা করে আমাদের জমি দখল করতে মরিয়া। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, “আদালতের নির্দেশে উল্লিখিত জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দুপক্ষকে বলা হয়েছে। হুমকির বিষয়ে কোন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”