বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

কর্ণফুলীতে তারুণ্যের মেলায় স্বাধীনতা রক্ষার আহ্বান ফরিদা খানমের

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেছেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় বাংলাদেশ আর কখনও পথ হারাবে না। উন্নয়নের মহাসড়কে এগিয়ে থাকতে হলে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে।”

১২ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে কর্ণফুলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে তারুণ্যের মেলা, উপজেলা প্রশাসনিক ভবন, শহীদ মিনার এবং উপজেলা অডিটোরিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমাতুল্লাহ আরজু।

ফরিদা খানম আরও বলেন, “আমরা যে আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করতে চাই, তা অত্যন্ত চ্যালেঞ্জিং। বলা হয়ে থাকে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের যে নতুন স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে, তা যেন আমরা যথাযথভাবে রক্ষা করতে পারি।”

সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে তিনি বলেন, “শয়তানদের শিকার করা অব্যাহত থাকবে। তবে, শয়তান শিকারের নামে কোনো নিরীহ মানুষ যেন ভুক্তভোগী না হয়, এ বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠান শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-২৪ এর আহতদের সম্মাননা প্রদান, বন্যহাতির আক্রমণে নিহত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ প্রদান, ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় দোকান ও গাভী বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, কর্ণফুলীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।