শনিবার, আগস্ট ১, ২০২৬

― Advertisement ―

spot_img

কক্সবাজারে কোস্ট গার্ডের বিশেষ অভিযান, ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২...

কর্ণফুলীতে রাস্তা দখল করে বিরিয়ানির ব্যবসা, অভিযানে জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবৈধভাবে গড়ে উঠছে বিরিয়ানির দোকান। ফুটপাত ও সংযোগ সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করায় যানজট ও জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

মইজ্জ্যারটেক মোড়ে আকাশ ওরশ বিরিয়ানি হাউস এবং ওসমানি ওরশ বিরিয়ানি হাউস সংযোগ সড়কের উপর দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখানেই প্রকাশ্যে গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

দীর্ঘদিন ধরে স্থানীয়রা প্রশাসনকে মৌখিকভাবে অভিযোগ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অবশেষে কর্ণফুলী উপজেলা প্রশাসনের টনক নড়ে, যখন ইউএনও ও এসিল্যান্ডের কাছে সরাসরি অভিযোগ পৌঁছায়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কর্ণফুলীর মইজ্জ্যারটেক ও চরলক্ষ্যা ইউনিয়নের মিল্কভিটার সামনে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে আকাশ ওরশ বিরিয়ানি হাউস এবং ওসমানি ওরশ বিরিয়ানি হাউস-কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু জরিমানা করলেই হবে না, এসব অবৈধ দোকান স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। সড়ক দখল করে ব্যবসা চালানো জনসাধারণের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

বিরিয়ানির দোকান মালিকরা অবশ্য রাস্তা দখলের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। আকাশ ওরশ বিরিয়ানি হাউসের মালিক মো. আকাশ বলেন, “আমি গাড়ি রাস্তার পাশে রাখি না, তবে সিডিএ আবাসিক সড়কের মুখে গরু জবাই করেছি, কেউ তো নিষেধ করেনি।”

এদিকে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত জানিয়েছেন, “বিষয়টি এসিল্যান্ড ও স্থানীয় তহসিলদারকে জানানো হয়েছে,” তবে শেষ পর্যন্ত দুই ঘণ্টার মধ্যেই অভিযান পরিচালিত হয়।

স্থানীয়দের দাবি, কেবল জরিমানা করলেই চলবে না, জনদুর্ভোগ নিরসনে অবৈধ দোকান স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।