বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

কর্ণফুলীর আলোচিত আসামি বাবলু গ্রেপ্তার, একাধিক মামলায় চার্জশিটভুক্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বহুল আলোচিত আসামি ইমরান হোসেন বাবলুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এই আসামির বিরুদ্ধে হত‍্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী থানা পুলিশ। রবিবার (১৩ অক্টোবর) রাতে নগরীর খুলশী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার অপারেশন অফিসার মিজানুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে খুলশী এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। সে চেক প্রতারণা মামলায় আদালতের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত‍্যাসহ একাধিক মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে।”

গ্রেপ্তারকৃত ইমরান হোসেন বাবলু কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড গোয়ালপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বাবলুর বিরুদ্ধে কয়েক দিন আগেই কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করা হয়, যেখানে অভিযোগ ছিল—সে এক বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছিল।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে আসছিল। অতীতে সে স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।

পুলিশ বলছে, বাবলুর বিরুদ্ধে চলমান মামলাগুলোর মধ্যে কয়েকটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।