বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও ঢাকার নাম

বিশ্বের বায়ুদূষণের তালিকায় আবারও স্থান পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (IQAir) এর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ঢাকার বায়ুর মান “অস্বাস্থ্যকর” পর্যায়ে রয়েছে। সূচকে ঢাকার স্কোর ১৫৯—যা নির্দেশ করে রাজধানীর বাতাসে ক্ষতিকর ধূলিকণা ও দূষিত উপাদান বিপজ্জনক মাত্রায় রয়েছে।

তালিকায় শীর্ষে আছে পাকিস্তানের লাহোর, যার বায়ুদূষণ সূচক ২২১—অর্থাৎ “খুবই অস্বাস্থ্যকর” পর্যায়। দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি (স্কোর ১৮৬), তৃতীয় অবস্থানে কলকাতা (স্কোর ১৬৪), আর চতুর্থ স্থানে রয়েছে কাতারের দোহা (স্কোর ১৬২)। এসব শহরের মতোই ঢাকা এখন দক্ষিণ এশিয়ার বায়ুদূষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুমের আগমনের সঙ্গে সঙ্গে ঢাকায় ধুলো, নির্মাণকাজের বর্জ্য ও যানবাহনের ধোঁয়া বেড়ে যাওয়ায় বায়ুদূষণ দ্রুত তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে নগরীর প্রধান সড়ক ও শিল্পাঞ্চল এলাকায় বায়ুর মান মারাত্মকভাবে অবনতি হচ্ছে, যা শ্বাসকষ্ট, হাঁপানি ও হৃদরোগসহ নানা শারীরিক জটিলতা বাড়িয়ে তুলছে।

পরিবেশবিদদের মতে, ঢাকা মহানগরীতে দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের অভাবই এই পরিস্থিতির মূল কারণ। পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণেও দেখা যায়, রাজধানীতে দূষণের ৬০ শতাংশের বেশি উৎস সড়ক ও নির্মাণ সংশ্লিষ্ট কার্যক্রম থেকে আসে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বায়ুদূষণের এই মাত্রা অব্যাহত থাকলে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসযন্ত্রের রোগ বৃদ্ধি পাবে। তাই দ্রুত সময়ের মধ্যে শিল্প বর্জ্য নিয়ন্ত্রণ, যানবাহনের নির্গমন কমানো ও নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধির মাধ্যমে বায়ু মান উন্নয়ন জরুরি হয়ে পড়েছে।