বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

লুট হওয়া অস্ত্রের ছড়াছড়ি, নির্বাচনে নিরাপত্তা শঙ্কা

সাম্প্রতিক গণঅভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্থাপনা ও থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুটের ঘটনা ঘটেছিল। সেই সময়কার বিশৃঙ্খলায় অন্তত দেড় হাজারের বেশি আগ্নেয়াস্ত্র এবং কয়েক লাখ রাউন্ড গুলি হারিয়ে যায়। এখনো পর্যন্ত এসব অস্ত্রের বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় এ অস্ত্রগুলো রাজনৈতিক সংঘর্ষ ও সন্ত্রাসে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় লুট হওয়া রাইফেল, এসএমজি, শটগান এবং পিস্তল পুনরায় ছড়িয়ে পড়েছে বলে গোয়েন্দা সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে সীমান্ত ঘেঁষা কিছু এলাকায় এসব অস্ত্র বিক্রির চক্র সক্রিয় হয়ে উঠেছে। ফলে প্রশাসন নির্বাচনী সহিংসতা ও নাশকতার আশঙ্কায় উদ্বিগ্ন।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত লুট হওয়া অস্ত্রের অর্ধেকেরও কম উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অস্ত্রের খোঁজে চলছে বিশেষ অভিযান। ইতিমধ্যে বেশ কিছু অস্ত্র সীমান্ত এলাকা দিয়ে পাচারের চেষ্টাও হয়েছে বলে জানা গেছে। পুলিশের এক কর্মকর্তা জানান, “লুট হওয়া অস্ত্রগুলোর একটি অংশ রাজনৈতিক ও সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে গেছে বলে প্রমাণ মিলছে। এদের চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”

এদিকে, ভোটের মাঠে এসব অস্ত্র ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারা বলছেন, “নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে সহিংসতা বৃদ্ধি পেতে পারে। জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হবে।”

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি প্রতিটি থানায় লুট হওয়া অস্ত্রের তালিকা হালনাগাদ করে বিশেষ টাস্কফোর্সের তত্ত্বাবধানে অনুসন্ধান কার্যক্রম চলছে।

দেশের রাজনৈতিক অঙ্গন এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত হলেও, লুট হওয়া এসব অস্ত্র প্রশাসনের সামনে এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দ্রুত অস্ত্র উদ্ধারের পাশাপাশি অস্ত্র চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে নাগরিক মহল থেকে।